তেলিয়ামুড়া ডেস্ক,১৫ জুন।।
              বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। খবর অনুযায়ী, আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসার পথে বড়মুড়া পাহাড় এলাকায় একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁক নেওয়ার সময় বিধায়িকার গাড়িতে সজোরে ধাক্কা দেয়।

বিধায়িকার দুর্ঘটনাগ্রস্থ গাড়ি।


এই দুর্ঘটনায় বিধায়িকার গাড়ির চালক আহত হন। পাশাপাশি বিধায়িকা কল্যাণী সাহা রায়, তাঁর দুইজন নিরাপত্তারক্ষী এবং সিএ অল্পবিস্তর আহত হয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে চম্পকনগর আউট পোস্ট পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনাগ্রস্থ বোলেরো পিকআপ।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *