“অবসর প্রাপ্ত  হোমগার্ডদের এই দাবির সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মীরা। কারণ তাদের বেতন অত্যন্ত কম। স্বাভাবিক ভাবেই পেনশন আরো কম। কিন্তু এই টাকা দিয়ে বর্তমানে পরিবার পরিচালনা করা অসম্ভব।”

ডেস্ক রিপোর্টার, ২৯ এপ্রিল।।
          হোমগার্ড বা গৃহরক্ষী বাহিনী। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে গৃহরক্ষী বাহিনীর গুরুত্ব অপরিসীম। কিন্তু তারা পুলিশের সম পরিমাণ কাজ করলেও বেতন খুবই কম। তবে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসে হোমগার্ডের বেতন বৃদ্ধি করা হয়েছিলো। কিন্তু হোমগার্ড পেনশানারদের সমস্যা খুব একটা লাঘব হয় নি। তাই হোমগার্ড পেনশনাররা বুধবার তাদের মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেন। অবসর প্রাপ্ত হোমগার্ড কর্মী স্বপন চক্রবর্তী বলেন, এখন হোমগার্ডদের মাসিক পেনশন ২৫০০ টাকা। তা বাড়িয়ে ১০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে ডিজিপির কাছে। একই সঙ্গে ডিএ বৃদ্ধি। ডিজিপি অনুরাগ ডেপুটেশনকারী হোমগার্ডদের আশ্বস্ত করেছেন। অবসর প্রাপ্ত হোমগার্ডদের পেনশন বৃদ্ধির জন্য তিনি সর্বোচ্চ স্তরে চেষ্টা করবেন।
    অবসর প্রাপ্ত  হোমগার্ডদের এই দাবির সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন আরক্ষা দপ্তরের অন্যান্য কর্মীরা। কারণ তাদের বেতন অত্যন্ত কম। স্বাভাবিক ভাবেই পেনশন আরো কম। কিন্তু এই টাকা দিয়ে বর্তমানে পরিবার পরিচালনা করা অসম্ভব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *