Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১৩ জুলাই।।
      প্রবল বর্ষণে শহরের কাটাখালের বাঁধে ফাটল। বাড়ছে ঝুঁকি। কাটাখাল বেড়ি বাঁধ ও দুর্গা চৌমুহনি – প্রগতি রোড সংলগ্ন বাঁধের রাস্তা ব্যবহার না করার জন্য বিজ্ঞপ্তি জারি জেলা প্রশাসনের।
সংশ্লিষ্ট রুটে ভারী গাড়ি চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বাঁধ ফাটলের সঙ্গে সঙ্গেই চলছে মেরামতির কাজ। তবে সংশ্লিষ্ট অঞ্চলে বসবাসকারী নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। দাবি প্রশাসনের।
         পশ্চিম জেলার  জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন, কাটা খাল ও হাওড়া নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে। কাটা খালের বাঁধের একাংশে ফাটল ধরেছে। তবে সঙ্গে সঙ্গেই চলছে মেরামতির কাজ।
        জেলা প্রশাসক বিশাল কুমার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন,কাটাখাল বেড়ি বাঁধ ও দুর্গা চৌমুহনি – প্রগতি রোড সংলগ্ন বাঁধের রাস্তা ব্যবহার না করার জন্য। পাশাপাশি আগামী ৩-৪ মাস সংশ্লিষ্ট রুটে ভারী যানবাহন যেন চলাচল না করে তারও নির্দেশ দিয়েছেন।
     জেলা প্রশাসনের বক্তব্য, প্রতি মুহুর্তে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখছে ইঞ্জিনিয়ারা। সব মিলিয়ে মানুষকে আতঙ্ক গ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *