ডেস্ক রিপোর্টার, ২মে।।
        আগরতলা – খোয়াই – কমলপুর রুটে প্রতিদিন যাত্রীদের পকেট কাটছে বাস মালিকরা। যাত্রীদের উপর মর্জি মাফিক ভাড়া চাপিয়ে রীতিমত জুলুমবাজি শুরু করেছে। এর আগেও বেশ কয়েকবার ভাড়া কেন্দ্র করে সংশ্লিষ্ট অঞ্চলের বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বসচা বেঁধে ছিলো।তাদের কারণে খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তারপরও এক রহস্য জনক কারণে নিশ্চুপ রাজ্য পরিবহণ দপ্তর। এবার অতিরিক্ত ভাড়া ইস্যুতে প্রতিবাদে সরব খোয়াইয়ের বাম যুব সংগঠন। শনিবার খোয়াই ডি ওয়াই এফ আইয়ের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় বাম যুব সংগঠন। তারা জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে জুলুম শুরু করেছে বাস মালিক ও শ্রমিকরা। এখনো সমস্যার সমাধান হয় নি। এছাড়াও বাম যুব নেতারা অভিযোগ করেন, খোয়াইয়ে বিভিন্ন স্কুলে নিয়মিত ভাবে চুরির ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ তার কোনো বিহিত করতে পারছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *