বিক্ষোভকারী কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিগত দীর্ঘ মাস ধরে তারা বেতন পাচ্ছে না। এর ফলে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
ডেস্ক রিপোর্টার, ২ মে।।
রাজধানীর সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে শনিবার গণ ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কাম ক্রেশ ওয়ার্কাররা। দীর্ঘ ১৫ মাস ধরে বেতন না পাওয়া এবং করোনা সময়ের বকেয়া বেতনের দাবিতে শনিবার এই প্রতিবাদী কর্মসূচি সংগঠিত করে।
বিক্ষোভকারী কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিগত দীর্ঘ মাস ধরে তারা বেতন পাচ্ছে না। এর ফলে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
এছাড়াও তাঁদের অভিযোগ,করোনা বা অতিমারি চলাকালীন ৩ মাসের সাম্মানিক বা বেতন এখনও বকেয়া রয়ে গেছে।দীর্ঘ সময় বেতন বন্ধ থাকায় দৈনন্দিন সংসার চালানো এবং দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে।
এদিন ডেপুটেশন গ্রহণ করার পর সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেন এবং অভিযোগ শোনার পর সরকারি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন ক্রেশ ওয়ার্কারদের সমস্ত ন্যায্য পাওনা অনতিবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।দপ্তরের এই ইতিবাচক আশ্বাসের পর আন্দোলনকারীরা আজকের মতো বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত দাবির বাস্তবায়ন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে।

