বিজেপির বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য্যের উত্তরসূরী অভিষেক দেবরায় গোমতী জেলার কাকড়াবনের বাসিন্দা। ৪৪ বছর বয়সী অভিষেক  ২০২০ সালে কর্ণাটকের রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় কাকড়াবন মণ্ডলের একটি বুথের বুথ সভাপতি হিসাবে।এরপর তাঁর আর পেছনে তাকাতে হয় নি।

ডেস্ক রিপোর্টার, ২৮ মে।।
                  অবশেষে দীর্ঘ জল্পনার অবসান।
অনেক কাঠ – খড় পুড়িয়ে শেষ পর্যন্ত প্রদেশ বিজেপির সভাপতির নাম ঘোষণা করলো ভাজপার সর্ব ভারতীয় নেতৃত্ব। পবিত্র ঈদ উৎসবের সকালে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে রাজ্যের গোমতী জেলার মাতা বাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের নাম ঘোষণা করেন। অভিষেককে প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীন।
                  


বিজেপির বিদায়ী সভাপতি রাজীব ভট্টাচার্য্যের উত্তরসূরী অভিষেক দেবরায় গোমতী জেলার কাকড়াবনের বাসিন্দা। ৪৪ বছর বয়সী অভিষেক  ২০২০ সালে কর্ণাটকের রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় কাকড়াবন মণ্ডলের একটি বুথের বুথ সভাপতি হিসাবে।এরপর তাঁর আর পেছনে তাকাতে হয় নি।


বুথ সভাপতির পর অভিষেক স্থান পান কাকড়াবন মণ্ডলে। তাকে দায়িত্ব দেওয়া হয় মন্ডলের সাধারণ সম্পাদকের। এরপর ফের তাঁর হয় রাজনৈতিক পদোন্নতি। সাধারণ সম্পাদক থেকে অভিষেককে কাকড়াবন মণ্ডলের মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তিনি সফল ভাবে কাকড়াবন মণ্ডলের মন্ডল সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি বেরিয়ে আসেন বিজেপির মন্ডল রাজনীতির আঙিনা থেকে। ঊর্ধ্বমুখী রাজনীতির লেখচিত্র অভিষেককে বসিয়ে দেয় বিজেপির গোমতী জেলার জেলা সভাপতির চেয়ারে।২০২৩- র বিধানসভা নির্বাচনে অভিষেক চলে আসেন রাজ্য রাজনীতির ক্যানভাসে। ২৩- র বিধানসভা নির্বাচনে উদয়পুর মাতাবাড়ি কেন্দ্র থেকে টিকিট পান। হাই-ভোল্টেজ নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। এবং রাজ্য বিধানসভার সদস্য হন। এবার অভিষেকের রাজনৈতিক মুকুটে যুক্ত হলো আরো এক নতুন পালক।একেবারে প্রদেশ বিজেপির সর্বোচ্চ পদের চেয়ার। অর্থাৎ প্রদেশ সভাপতি।


প্রদেশ বিজেপির নতুন সভাপতি রাজীব ভট্টাচার্য্যের সামনে এখন বড় চ্যালেঞ্জ। তিনি সভাপতির চেয়ারে বসেই করতে হবে পাহাড়ের ভিলেজ কমিটির নির্বাচন। সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে বিজেপির ব্যাপক ভরাডুবি হয়েছিল। আসন্ন ভিলেজ নির্বাচনে অভিষেক দেবরায়ের নেতৃত্বে বিজেপি চাইবে ভালো ফলাফল করতে। ভিলেজ নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগম ও বিভিন্ন পুর সভার ভোট। ২১- র আগরতলা পুরনিগম নির্বাচনে বামেদের হোয়াইট ওয়াশ করেছিল বিজেপি। রাজ্যের পুর সভাগুলিতেও ছিলো একই চিত্র। তখন সভাপতির চেয়ারে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২৬- র পুর ভোটে গোটা নির্বাচনের ব্যাটন থাকবে অভিষেক দেবরায়ের উপর। অভিষেকের নেতৃত্বে প্রদেশ বিজেপি কোন কোন  হার্ডেল টপকাতে পারবে, একটাই এখন দেখার বিষয়। সবটাই নির্ভর করবে অভিষেকের রাজনৈতিক দক্ষতার উপর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *