ডেস্ক রিপোর্টার, ২৮ মে।।
       আজ পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা। ত্যাগ ও উৎসর্গের মহিমায় উজ্জীবিত হয়ে সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজকের এই পবিত্র দিনটি পালন করছেন। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঢল নামে পুণ্যার্থীদের।
       রাজধানী আগরতলার অন্যতম প্রধান ধর্মীয় স্থান ঐতিহাসিক গেদুমিয়া মসজিদে আজ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে বহু মানুষ এই নামাজে অংশ নেন।নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং সমগ্র বিশ্ব তথা রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।নামাজ শেষে উপস্থিত ধর্মপ্রাণ মানুষ একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ত্যাগ ও ক্ষমার বার্তা নিয়ে আসা এই উৎসবকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *