ডেস্ক রিপোর্টার,১৯ জুলাই।।
                      দীর্ঘ দুই বছর ধরে স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করার দাবি করেও হতাশ হয়ে শেষ পযন্ত রাস্তা অবরোধ করলো ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। এই ঘটনা কমলপুরের বড় লুৎমা এলাকায়।অবশেষে প্রশাসনের হস্তক্ষেপের পথ অবরোধ প্রত্যাহার  করে আন্দোলনকারীরা।

  আন্দোলনকারীদের বক্তব্য, বড় লুৎমা স্কুলে বিজ্ঞান বিভাগ না থাকাতে সমস্যায় পড়তে হয় স্থানীয় ছাত্র – ছাত্রীদের। তাদের পড়াশুনার জন্য ছুটে যেতে হয় দূর দূরান্তে। এটা সবার পক্ষে সম্ভব হয় না। তাই গত দুই বছর ধরে স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করার দাবী করে আসছিল স্থানীয়রা। তারা বিদ্যালয় শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তরের মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেবের কাছেও গিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। দীর্ঘ দিনের দাবী পূরণ না হওয়াতে শেষ পর্যন্ত শুক্রবার স্থানীয় লোকজন পথ অবরোধ করতে বাধ্য হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *