কৈলাসহর ডেস্ক, ৩১ জুলাই।। 
             পুলিশের দাঁড়িয়ে থাকা জীপের সঙ্গে ইনোভা গাড়ির সংঘর্ষে মৃত্যু চার জনের।তাদের মধ্যে তিনজন ইনোভা গাড়ির।বাকি একজন টিএসআর জওয়ান। মৃতদের নাম সাজাদ আলী (চালক ও গাড়ির মালিক),আক্তার আলী ও বনবীর শব্দকর।তাদের বাড়ি কৈলাসহরের ভগবান নগরে। চতুর্থ জন মিলন দেববর্মা,  বাড়ি খোয়াই। তিনি টিএসআর জওয়ান। ঘটনা বুধবার রাতে।ঘটনাস্থল কৈলাসহরের চিরাকুটীতে।
      প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ১২টা নাগাদ দ্রুত গতিতে কুমারঘাটের দিক থেকে আসছিলো।চিরাকুটী মূল সড়কে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টিএসআর জওয়ান মিলন দেববর্মাকে। এরপর ইনোভা লাফিয়ে উঠে রাস্তায় দাঁড়িয়ে থাকা
পুলিশের বিকল হওয়া  জীপে উপর।ইনোভার ধাক্কাও পুলিশের জীপ উল্টে যায়। আহত হন রাস্তায় দাঁড়িয়ে থাকা আরো কয়েকজন টিএসআর জওয়ান।

।ঘাতক ইনোভা ।

গভীর রাতে বিকট শব্দ শুনে ছুটে আসে আশপাশ অঞ্চলের লোকজন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের লোকজন। রক্তাক্ত অবস্থায় আহত প্রত্যেককে নিয়ে যায় হাসপাতালে। তার মধ্যে।চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *