তেলিয়ামুড়া ডেস্ক, ১৩ আগস্ট।।
মাদক সেবন কেন্দ্র করে এক যুবকে নিয়ে ঠাট্টা করে এলাকার লোকজন।এই অপমানে নিজ ঘরে আত্মঘাতী চেষ্টা যুবক। নাম রাকেশ মালাকার। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায়। ঘটনা বুধবার সন্ধ্যা রাতে।
পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানা এলাকার কালিটিলা গ্রামের বাসিন্দা রাকেশ মালাকার নিজ ঘরে ধারালো ব্লেইড দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আত্মহত্যা করার কারণ হিসেবে রাকেশ জানিয়েছে, “এলাকার লোকজন তাকে মারণ নেশা ড্রাগস সেবন করে বলে প্রায়শই তাকে নিয়ে মজা করে।” এই ঘটনায় সে অপমান বোধ করে। তাই নিয়েছিল আত্মহত্যার সিদ্ধান্ত।ধারালো ব্লেইড দিয়ে নিজের গলা, পাকস্থলী এবং দুই হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে রাকেশ। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। তারা রাকেশ মালাকারকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

