ডেস্ক রিপোর্টার , ১৭আগস্ট।।
রবিবার বিকেলে কমলাসাগর থেকে স্বামী-স্ত্রী স্কুটি নিয়ে বাড়ি আগরতলা ভাড়া বাড়ির উদ্দেশ্যে আসার পথে গকুলনগর TSR ক্যাম্প সংলগ্ন সড়কে TR06B0465 নম্বরে ইকো গাড়ির সঙ্গে TR01AM9205 নম্বরের স্কুটির সংঘর্ষ ঘটে
এতে স্বামী স্ত্রী উভয়ই আহত হন।পরবর্তী সময়ে স্থানীয়রা চালক দিবাকর ঘোষকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। আহত দিবাকর ঘোষের স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর দিবাকর ঘোষের স্ত্রী প্রিয়াংকা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন।
মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন দিবাকর ঘোষের মা। জানা যায় দিবাকরের বাড়ি খোয়াই এলাকায় ।বর্তমানে কর্ম সূত্রে আগরতলায় ভাড়া থাকেন। দিবাকর ঘোষ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসাবে কর্মরত। দিবাকরের মা জানিয়েছেন, কসবা কালী মন্দিরে গিয়েছিল গোটা পরিবার। ফেরার পথ ছেলে ও পুত্র বধু স্কুটিতে আসছিল। এমন সময় ঘটে দুর্ঘটনা।

