ডেস্ক রিপোর্টার, ১৭ আগস্ট।।
       দেশের রাজধানী দিল্লির রাস্তাঘাট থেকে আগামী ৮ সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে হবে পথ কুকুর ।এমনটাই নির্দেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। তার প্রতিবাদ জানিয়ে  কৈলাসহরে প্রতিবাদ মিছিল করে পশুপ্রেমীরা। এই  প্রতিবাদ মিছিলটি কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়। পরে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে শেষ হয়। এখানেই প্রতিবাদ সভা করে পশু প্রেমীরা। মূলত দিল্লির রাস্তাঘাটে বেড়ে গিয়েছে কুকুরের সংখ্যা। রাস্তাঘাটে বেওয়ারিশ কুকুর আক্রমণ করছে পথ চলতি মানুষকে। কুকুরের কামড়ে মানুষের হচ্ছে জলাতঙ্ক রোগ। আক্রান্তদের মধ্যে  শিশুদের সংখ্যা বেশী। এই বিষয়ে গুরুত্ব অনুধাবন করে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে পথ কুকুর গুলিকে সরানোর জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ যেন দিল্লি প্রশাসন লাগু না করে তার দাবীতে  কৈলাসহরের সকল পশুপ্রেমীরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করে শহরে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *