কৈলাসহর ডেস্ক,৭ সেপ্টেম্বর।।
রহস্য জনক ভাবে নিজের ঘর থেকে উদ্ধার সাত বছরের এক শিশু কন্যার ঝুলন্ত মৃতদেহ। নাম দিয়া বেগম। বাড়ি কৈলাসহর ইরানি থানার অধীনে লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে। ঘটনা রবিবার দুপুরে।ঘটনার সময় বাড়িতে ছিলেন দিয়ার বাবা আনোয়ার আলী ও তার মা। ছোট্ট শিশু দিয়া কিভাবে গামছা ঘরের ছাদে বেধে আত্মহত্যা করেছে? তা নিয়েও উঠছে প্রশ্ন।
এদিন দিয়াকে বাড়িতে রেখে তার বাবা আনোয়ার আলী কাজের উদ্দেশ্যে চলে যান। এই সময়ে দিয়ার মাও বাড়িতে ছিলেন না।দুইদিন আগে থেকেই মা অবস্থান করছিল তার দাদুর বাড়িতে।এই অবস্হায় দিয়া কিভাবে ফাঁসিতে ঝুললো? তারা নিয়ে উঠছে প্রশ্ন।

