ডেস্ক রিপোর্টার,৭ সেপ্টেম্বর।।
                        সেজে উঠছে মাতা উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির।কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় একান্ন শক্তিপীঠের অন্যতম মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো নির্মাণ।নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে সৌন্দর্যায়নও। এই কাজ  এখন প্রায় শেষ পর্যায়ে।
     নির্মাণ কাজের অগ্রগতি কতটা হয়েছে? তা খতিয়ে দেখতে উদয়পুর সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মুখ্য সচিব জে কে সিনহা, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে , রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ অবস্থান করে সরেজমিনে খতিয়ে নির্মাণ কাজ। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।সম্ভবত এবছর দীপাবলিতেই মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের এই নতুন অবয়বের উদ্বোধন হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *