ডেস্ক রিপোর্টার,১২ সেপ্টেম্বর।।
         প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঊনকোটি জেলার যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার ভোর ৩টার নাগাদ শান্তিপুর স্কুল সংলগ্ন এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়কে আঁচড়ে পড়ে ধস। রাস্তায় আড়াআড়ি ভাবে ভেঙ্গে পড়ে বিদ্যুতের খুঁটি।স্বাভাবিক ভাবেই বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের। জাতীয় সড়কের আশপাশে থাকা বাড়িঘর ও স্কুলের লাফিয়ে লাফিয়ে পড়ে মাটির ধস। যদিও অল্পেতে রক্ষা। ঘটে নি কোনো প্রাণহানির ঘটনা।
       জাতীয় সড়কে ধসের কারনে এদিন সকালে কৈলাসহর থেকে কুমারঘাট রেলস্টেশনে যাত্রা করা বহু যাত্রী মাঝ পথে আটকে পড়েন। নিরুপায় হয়ে গাড়িগুলি ফের কৈলাসহরে ফিরে আসতে বাধ্য হয়। কুমারঘাটের অনেক  যাত্রী  কৈলাশরের না যেতে পেরে ফিরে আসে কুমারঘাটে।
  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। এবং রাস্তা দ্রুত সারাইয়ের আশ্বাস দিয়েছেন।
  এছাড়াও উজান জলাইয়ের ৫ নম্বর ওয়ার্ডে একাধিক গাছ ভূ পতিত হয় জাতীয় সড়কের উপর।স্থানীয় বাসিন্দারা জানান, “প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।


স্থানীয় বলেহর এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু অংশ ভেঙ্গে গিয়েছে। এই রুট দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কারণ এই রুটে যান চলাচল করলে যেকোনো সময় ঘটতে পারে বিপদ। স্থানীয়দের দাবি, দ্রুত মেরামতির কাজ শুরু না করলে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।ফলে প্রবল বর্ষণের ফলে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তেমনি যোগাযোগ ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *