মঙ্গলবার শহরে আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীরা জানান, ” দীর্ঘ দিন ধরেই ব্যাঙ্ক কর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি করে আসছে। কিন্তু কেন্দ্রিয় সরকার তাতে কর্ণপাত করছে না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও কেন্দ্রিয় সরকারের মধ্যে আলোচনার জন্য থাকা সংগঠন আইবিএ- ব্যাঙ্ক কর্মীদের এই দাবিকে মান্যতা দিয়েছে। তারপরও কেন্দ্রিয় সরকারের কোনো হেলদোল নেই। এই কারণেই প্রতীকী ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয় দেশের নয়টি ব্যাংকের কর্মীরা।

ডেস্ক রিপোর্টার, ২৭ জানুয়ারি।।
        সপ্তাহে পাঁচদিন কাজ করার দাবিতে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে  ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। তাদের দাবিকে সমর্থন করেছে একাধিক সংগঠন। দেশের মোট নয়টি ব্যাংকের কর্মীদের ছাতা হলো ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়েছে রাজ্যেও। আগারতলার সিটি সেন্টারের সামনে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের সদস্যরা প্রতীকী প্রতিবাদে সামিল হন। মূলত এই ধর্মঘটের আওতায় রয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
        মঙ্গলবার শহরে আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীরা জানান, ” দীর্ঘ দিন ধরেই ব্যাঙ্ক কর্মীরা সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি করে আসছে। কিন্তু কেন্দ্রিয় সরকার তাতে কর্ণপাত করছে না। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও কেন্দ্রিয় সরকারের মধ্যে আলোচনার জন্য থাকা সংগঠন আইবিএ- ব্যাঙ্ক কর্মীদের এই দাবিকে মান্যতা দিয়েছে। তারপরও কেন্দ্রিয় সরকারের কোনো হেলদোল নেই। এই কারণেই প্রতীকী ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয় দেশের নয়টি ব্যাংকের কর্মীরা।
দেশের ব্যাংক কর্মীদের সর্ব বৃহৎ সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের নেতার বক্তব্য অনুযায়ী গোটা দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি কর্মী স্বল্পতায় ভুগছে। রাজ্যেও একই পরিস্হিতি। এদিন রাজ্যে থাকা বিভিন্ন রাষ্ট্রীয়ত্ব ব্যাংক বন্ধ থাকার ফলে সমস্যা পোহাতে হয়েছে সাধারন মানুষকে। কারন শুক্রবার ছিল সরস্বতী পূজার বন্ধ। তারপর শনি ও রবি, এই দুই দিনও বন্ধ ছিল ব্যাংক। সোমবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছিলো ছুটি। তাই মঙ্গলবারে ব্যাংক বন্ধ থাকায় হাসফাঁস করছে সংশ্লিষ্ট ব্যাংকগুলির গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *