ডেস্ক রিপোর্টার, ১২ জানুয়ারি।।
           আসন্ন এডিসি নির্বাচনের সঙ্গে ভিলেজ কমিটির নির্বাচন করতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকার এখন পর্যন্ত এমন কোনো নির্দেশ পায় নি। তবে এডিসি নির্বাচন ও ভিলেজ নির্বাচন এক সঙ্গে করা যায় কিনা তা জানতে চাওয়া হয়েছে।
    তিপ্রামথার নাম না করে মুখ্যমন্ত্রী বলেন,
মানুষকে বিভ্রান্ত করার জন্য ওরা নানান কথা বলছে। ভিলেজ কমিটি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে তাদের জন্যই। তবে এটা ২০১৬তেই। তখন বিজেপি ক্ষমতায় ছিলো না। তারা ১২৩টি ভিলেজ কাউন্সিল বাড়িয়ে ছিলো। কিন্তু পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন, ভিলেজ ভোট না হওয়ার পেছনে দায়ী প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী কিছুদিনের মধ্যে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এটা তাঁর রাজনৈতিক সফর নয়। সম্পূর্ণ সরকারী সফর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *