ডেস্ক রিপোর্টার, ২০ ফেব্রুয়ারি।।
         শাসক জোটের দুই বিধায়ক রাম প্রসাদ পাল ও বিধায়ক রঞ্জিত দেববর্মাকে গ্রেফতারের দাবীতে মাঠে নামলো ঊনকোটি জেলার সাংবাদিকরা। রীতিমতো প্রকাশ্য রাজপথে দুই বিধায়ককে গ্রেফতাতের জন্য স্লোগান দেয় সাংবাদিকরা।  বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে রাজ্যের পুলিশ মহানির্দেশকের উদ্দেশ্যে জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন সাংবাদিকরা। ডেপুটেশন প্রদানের পূর্বে ঊনকোটি জেলার কৈলাসহর এবং কুমারঘাটের সাংবাদিকরা জেলা পুলিশ সুপার অফিসের সামনে একত্রিত হয়ে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে প্রকাশ্য রাজপথে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।  অভিযুক্ত দুই বিধায়ককে গ্রেফতার করার দাবীতে ফ্ল্যাক্স নিয়ে মিছিল করে জেলা পুলিশ সুপারের অফিসের ভিতরে প্রবেশ করে। ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধামবিকা আরের হাতে ডেপুটেশন পত্র তোলে দেয় সাংবাদিকরা। ডেপুটেশনে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের নেতৃত্ব তথা সাংবাদিক মহাম্মদ জামাল উদ্দিন, দেবাশীষ দত্ত, অয়ন মজুমদার, প্রিয়তোষ দাস, আজির মিয়া, আব্দুল সোফান, বিকাশ কাপালি, অর্জুন মালাকার, সুজতা সাহা, লীলাবতী সিনহা, নজমুল হোসেন, হোসেন আহমেদ, নাহিম উদ্দিন, উত্তম সিনহা, আশুতোষ দাস, দিগবিজয় মালাকার, আশুতোষ পাল, নাহিম উদ্দিন, আব্দুল শামিম, আব্দুল রহিম, জাকির হোসেন সহ আরও অনেকে।


ডেপুটেশন শেষে সাংবাদিক দেবাশীষ দত্ত জানান “সাম্প্রতিক কালে রাজ্যের দুই বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মা সামাজিক মাধ্যমে রাজ্যের দুই সিনিয়র এডিটর  শানিত দেবরায় এবং প্রনব সরকারকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। দিচ্ছে প্রাণনাশের হুমকি।ঊনকোটি জেলা মিডিয়া ফোরাম দুই বিধায়কের এই অপরাধ মূলক কার্যকলাপ কোনো ভাবেই মেনে নিতে পারছে না। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো,  দুই সম্পাদক  শানিত দেবরায় এবং প্রনব সরকার এসব ঘটনার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ করার পরও পুলিশ প্রাথমিক ভাবে মামলা রেজিষ্ট্রি করেনি। পরবর্তী সময়ে সাংবাদিকদের চাপে মুখে পুলিশ সাংবাদিক শানিত দেবরায়ের দায়ের করা  মামলাটি রেজিষ্ট্রি করলেও সম্পাদক প্রনব সরকারের দেওয়া মামলাটি রেজিষ্ট্রি করে নি।
  পুলিশ অভিযুক্ত দুই বিধায়ক রাম প্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদও  করেনি। পুলিশের এই ভুমিকায় ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের সদস্যরা তথা ঊনকোটি জেলার সাংবাদিকরা প্রচন্ড ক্ষুব্ধ। পুলিশ অবিলম্বে সাংবাদিক প্রনব সরকারের দেওয়া মামলাটি রেজিষ্ট্রি করে অভিযুক্ত দুই বিধায়ক রাম প্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে বার্তা দিয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *