সাক্ষাৎ কালে রাজ্যের ছাত্রী মুখ্যমন্ত্রীর কাছে তার প্রেমিকের অত্যাচারের সমস্ত কাহিনী খোলসা করেন। এবং অভিযুক্ত শিবমের উপযুক্ত শাস্তির দাবি করেছে। যদিও ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ডেস্ক রিপোর্টার, ৩ রা মার্চ।।
         দিল্লির গুরগ্রামে রাজ্যের আক্রান্ত ছাত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজ্য সরকার নির্যাতিতা মেয়েটির পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রাজ্য সরকার মেয়েটির সমস্ত চিকিৎসা খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে দিল্লি ত্রিপুরা ভবনের চিফ রেসিডেন্ট কমিশনার মেয়েটির দেখাশুনার দায়িত্বে রয়েছেন।
     সাক্ষাৎ কালে রাজ্যের ছাত্রী মুখ্যমন্ত্রীর কাছে তার প্রেমিকের অত্যাচারের সমস্ত কাহিনী খোলসা করেন। এবং অভিযুক্ত শিবমের উপযুক্ত শাস্তির দাবি করেছে। যদিও ইতিমধ্যে  অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।


প্রসঙ্গত রাজ্যের এই মেয়ে উচ্চ শিক্ষার জন্য দিল্লিতে গিয়েছিল। সেখানে একটি কলেজে ভর্তি হয়ে পড়াশুনা শুরু করে। তখনই শিবম নামে একটি ছেলের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরবর্তি সময়ে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক হয়। কিন্তু কিছুদিন পরেই ভালবাসার ভূত চলে যায় শিবমের মাথা থেকে। এবং ঘর বন্ধ করে মেয়েটিকে দড়ি দিয়ে বেঁধে অকথ্য নির্যাতন করে শিবম। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ শিবমকে গ্রেফতার করে। রাজ্যের নির্যাতিতা মেয়েটি এখনো স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *