ডেস্ক রিপোর্টার,৬ মার্চ।।
দুদিনের রাজ্য সফরে শনিবার রাজ্যে আসছেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান। এই উপলক্ষ্যে শুক্রবার শহরে পরীক্ষা মূলক ভাবে ট্রায়াল রান দিয়েছে উপ রাষ্ট্রপতির কনভয়। শহরের নিরাপত্তা করা হয়েছে জোরদার। সিপি রাধাকৃষ্ণান উপরাষ্ট্রপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম রাজ্য সফর। দুইদিনের রাজ্য সফরে উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান যাবেন উদয়পুর মা ত্রিপুরেশ্বরী মন্দিরে।সেখানে মায়ের দর্শন সহ পুজো দেবেন তিনি।
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষাণ যাবেন লিচুবাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে। সেখানে শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। একই সঙ্গে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে লাকপতি দিদিদের নিয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

