তেলিয়ামুড়া ডেস্ক, ৬ মার্চ ।।
       তেলিয়ামুড়া ফল বাজারে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহুর্তেই চার – পাঁচটি দোকান চলে যায় আগুনের গ্রাসে।ক্ষতিগ্রস্ত দোকান গুলির মধ্যে ছিল মুদি মাল, হার্ডওয়্যার, ইলেকট্রনিক, কাপড়, জুয়েলারি সহ বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জানিয়েছেন , কী কারণে আগুনের সূত্রপাত ?তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ধারণা  ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
    প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন রাতে আচমকা তেলিয়ামুড়া ফল বাজার আগুন দেখতে পায় তারা সঙ্গে সঙ্গে ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় দুইটি ইঞ্জিন। একটি তেলিয়ামুড়ার। অপরটি কল্যাণপুরের। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।
          ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও খুঁজে পাওয়া যায় নি
তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীকে।তার অনুপস্থিতিতে ডি.সি.এম.-র মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। মহকুমা শাসকের দুর্যোগ মোকাবিলা দলের কয়েকজন সিভিল ডিফেন্স ও আপদা মিত্র ভলান্টিয়ার্স ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা নাকি ব্যস্ত ছিলেন ফটোসেশনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *