রাজনীতিকদের বক্তব্য, বাংলার আরএসএস- কখনো সেই রাজ্যের প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী জ্যোতি বসু – বুদ্ধদেব ভট্টাচার্য’র ছবি দেওয়া বিজ্ঞাপন ছাপেনি তাদের মুখপত্রে। তাহলে বলতেই হয়, নিশ্চিত ভাবে বাংলার কমিউনিস্টদের নৈতিক অধঃ পতন শুরু হয়ে গিয়েছে।

ডেস্ক রিপোর্টার, ৯ মার্চ।।
             বামেদের ভন্ডামি অন্তহীন! তারা প্রতিদিন সকাল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হন।নিজেদের একশ শতাংশ স্বচ্ছ ভাবধারার রাজনৈতিক দল বলে দাবি করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি বামেদের সমস্ত নীতি – আদর্শকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে বাংলার সিপিআইএমের মুখপত্র গণশক্তি’র প্রথম পাতায় নরেন্দ্র মোদীর ঢাউশ বিজ্ঞাপন ছাপানো হয়েছে। হাস্যকর, এটাই ( পড়ুন গণশক্তি) বিপ্লবী দল সিপিআইএমের মুখপত্র। এতটা নির্লজ্জ কেন কমিউনিস্টরা? নাকি হালে বাংলার কমিউনিস্টরা তাদের সমস্ত নীতি – আদর্শ পুঁজিবাদি শক্তির ( কমিউনিস্টদের কথায়) পোস্টার বয় নরেন্দ্র মোদীর পদ তলে নিবেদন করে  নম: নম: মন্ত্র জপ করছে?

রাজনীতিকদের বক্তব্য, বাংলার আরএসএস- কখনো সেই রাজ্যের প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী জ্যোতি বসু – বুদ্ধদেব ভট্টাচার্য’র ছবি দেওয়া বিজ্ঞাপন ছাপেনি তাদের মুখপত্রে। তাহলে বলতেই হয়, নিশ্চিত ভাবে বাংলার কমিউনিস্টদের নৈতিক অধঃ পতন শুরু হয়ে গিয়েছে।

দেশের কমিউনিস্ট নেতারা বলে থাকেন, তাদের সমস্ত দলীয় সিদ্ধান্তের ভর কেন্দ্র দিল্লির একে গোপালন ভবন। এই ভবনের অন্দরমহল থেকে পলিটব্যুরোর সদস্যদের সিদ্ধান্ত ক্রমে চলে ত্রিপুরা – বাংলা – কেরলের কমিউনিস্ট রাজনীতি। তাহলে কি পলিটব্যুরোর সিলমোহর দেওয়ার পরেই বাংলার আলিমুদ্দিন তাদের মুখপত্র গণশক্তি ছেপে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সমেত বিজ্ঞাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *