ডেস্ক রিপোর্টার, ১৪ মার্চ।।
      আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে চলছে ভাঙ্গা গড়ার খেলা। শনিবার ধলাইয়ের করমছড়া মন্ডলের ধুমাছড়াতে জনসভা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সভায় ৫৮৭ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিয়মিত ভাবে রাজ্যের বিভিন্ন এডিসি এলাকা পরিদর্শন করছেন। যোগ দিচ্ছেন বড় বড় জনসভায়। কথা বলছেন সাধারণ তিপ্রাসাদের সঙ্গে।
     এদিন সকালে ট্রেনে করে মুখ্যমন্ত্রী আগরতলা থেকে রওনা হন ধলাইয়ের উদ্দেশ্যে। এবং তিনি জান করমছড়া মন্ডলের ধুমাছড়াতে।মন্ডলের উদ্যোগে সেখানে আয়োজন করা হয় যোগদান সভা। মুখ্যমন্ত্রী এই যোগদান সভায় ভাষণ দিতে গিয়ে, তিপ্রামথা নেতৃত্বাধীন এডিসির করুন অবস্থার চিত্র তুলে ধরেন জনজাতি লোকজনের সামনে। ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণ করেন তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোরকে।
    মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসনের সরকার গড়তে আগামী নির্বাচনে জনজাতি এলাকায় বিজেপিকেই বেছে নিতে চাইছেন সাধারণ মানুষ। এডিসির সর্ব প্রান্ত থেকে আওয়াজ উঠছে বিজেপিকে নিয়ে। তাই মুখ্যমন্ত্রী নিশ্চিত নির্বাচনে ২৮টি আসনের সবকয়টি দখল করবে বিজেপি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *