স্কুল খোলার মুখে এই তুলকালাম কাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আইএস রাধন ত্রিপুরা। তিনি বিক্ষুব্ধ অভিভাবকদের মুখোমুখি হন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন যে, আগামী এক মাসের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং প্রয়োজনীয় শিক্ষকের ব্যবস্থা করা হবে।

কৈলাসহর ডেস্ক, ১ জুলাই ।।
      শিক্ষক স্বল্পতায় ধুঁকছে রাজ্যের একাংশ বিদ্যালয়। যার জলজ্যান্ত চিত্র উঠে এলো কৈলাসহর থেকে।এই মহকুমার একটি স্কুলে শিক্ষক মাত্র দুজন, তা দিয়েই চলছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পঠন-পাঠন। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আর তাতেই ধৈর্যের বাঁধ ভাঙল অভিভাবকদের। বুধবার সকালে স্কুল খোলার আগেই মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন তারা। ঘটনাটি ঘটেছে কৈলাসহর চিনিবাগান মাধ্যমিক বিদ্যালয়ে।
      শুধু শিক্ষক স্বল্পতাই নয়, স্কুলের মিড-ডে মিলের রান্নাঘরের চরম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। এদিকে স্কুল খোলার মুখে এই তুলকালাম কাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আইএস রাধন ত্রিপুরা। তিনি বিক্ষুব্ধ অভিভাবকদের মুখোমুখি হন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন যে, আগামী এক মাসের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং প্রয়োজনীয় শিক্ষকের ব্যবস্থা করা হবে।
      স্কুল পরিদর্শকের মৌখিক আশ্বাসে শেষ পর্যন্ত শান্ত হন অভিভাবকরা। এরপরই স্কুলের গেটের তালা খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে অভিভাবকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী এক মাসের মধ্যে এই প্রতিশ্রুতি পূরণ না হলে, আগামীদিনে আরও বড়সড় আন্দোলনে নামবেন তারা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *