স্পোর্টস ডেস্ক, ২ আগস্ট।।
অবশেষে সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। ২২ গজের লড়াই শেষ হলেও, ভারতীয় ক্রিকেট বোর্ড এর নিয়ম অনুযায়ী রাহানে কিন্তু বাকি জীবন মোটা অঙ্কের পেনশন পেতে চলেছেন।বিশ্বের সব ক্রিকেট বোর্ডে পেনশনের ব্যবস্থা না থাকলেও বিসিসিআই বহুদিন আগে থেকেই পেনশন দেয়। একটা সময় এই অঙ্কটা ছিল নামমাত্র। তবে বর্তমানে সেটা নেহাত ফেলনা নয়।বোর্ডের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টির বেশি টেস্ট ম্যাচ খেললে সেই ক্রিকেটার পেনশন পাবেন ৭০ হাজার টাকা। ২৫টির কম টেস্ট খেললে পেনশন ৬০ হাজার টাকা। আন্তর্জাতিক ক্রিকেটে খেললেই পেনশন ৫২ হাজার টাকা। ঘরোয়া ক্রিকেটারদেরও মাসিক ১০-৩০ হাজার টাকা করে পেনশন দেয় বিসিসিআই।সব মিলিয়ে প্রায় হাজার খানেক ক্রিকেটার এখনও এই পেনশন পায়।
অজিঙ্কা রাহানে যেহেতু ৮৫টি টেস্ট খেলেছেন, তাই তাঁর পেনশনের অঙ্কটা দাঁড়াবে মাসিক ৭০ হাজার টাকা। তবে এই পেনশন পেতে একটি শর্ত মানতে হবে তাঁকে। ভারতীয় বোর্ডের কোনও লাভজনক পদে তিনি থাকতে পারবেন না। আগামী দিনে যদি রাহানে বিসিসিআইরের বা অন্য কোনও ঘরোয়া বোর্ডের এমন কোনও পদে বসেন, যেখানে থেকে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারেন, তাহলে সাময়িকভাবে পেনশন বন্ধ করে দেওয়া হবে। ওই পদ থেকে অবসর নিলে আবার এই পেনশন চালু হবে।
ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওডিআই এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে রাহানে।
খেলোয়াড় জীবনকে বিদায় জানালেও ক্রিকেট থেকে দূরে থাকছেন না এই ক্লাসি মিডল-অর্ডার ব্যাটার। ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবে তাঁর অভিষেক ঘটিয়ে ফেলেছেন রাহানে। খেলায় তাঁর ক্রিকেটীয় বিশ্লেষণ এবং তীক্ষ্ণ বুদ্ধির জন্য মাইক্রোফোনের পেছনেও তিনি বেশ প্রশংসিত হচ্ছেন।মাঠের শান্ত কিন্তু দৃঢ় মানসিকতার ক্রিকেটার এবার মাইক হাতে ক্রিকেটপ্রেমীদের মনে ইতিমধ্যেই নতুন করে জায়গা করে নিয়েছে।

