Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ২৮ আগস্ট।।
      আগামী মাসে নিশ্চিত ভাবে অনুষ্ঠিত হতে চলছে পাহাড়ের ভিলেজ কমিটি (গ্রাম পরিষদ) নির্বাচন। আসন্ন গ্রাম পরিষদ নির্বাচনের জন্য রাজ্য কর্মরত টিএসআর কর্মীদের সমস্ত ধরনের ছুটি বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আগামী ২ সেপ্টেম্বর থেকে তাদের সকল প্রকার ছুটি বন্ধ থাকবে। বর্তমানে ছুটিতে থাকা সমস্ত টিএসআর টিএসআর কর্মীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ ইউনিটে ( কর্মস্থল) এসে যোগ দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।ইতিমধ্যে যে সব টিএসআর কর্মী  ছুটির জন্য আবেদন করেছেন অথবা  সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের সেই অনুযায়ী নিজেদের ছুটি পুনঃনির্ধারণ করতে হবে বলেন জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি ক্রমে এই সংক্রান্ত একটি নির্দেশ রাজ্যের মেজর স্ট্রাইকিং ফোর্স টিএসআর- র সবকয়টি ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। এই নোটিশে স্বাক্ষর করেছেন এআইজিপি ( টিএসআর) ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *