ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।।
                       “সময়ের কাজ সময়েই শেষ করতে হবে। নয়তো নির্মাণ সংস্থাকে সরিয়ে দেওয়া হবে কাজের দায়িত্ব থেকে।” ঠিক এই ভাষায় নির্মাণ সংস্থাগুলোকে কড়া হুশিয়ারি দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।বৃহস্পতিবার তিনি শহরের ওয়েস্টার্ন বাইপাস সড়কের ( বামুটিয়া থেকে সাব্রুম) কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।
    ওয়েস্টার্ন বাইপাস সড়কের বড় অংশ পড়েছে শহরের জয়পুর এলাকায়। কিন্তু এই এলাকায় রাস্তার কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। বৃষ্টির ফলে রাস্তাঘাটে তৈরি হচ্ছে খানাখন্দ। রাস্তায় জমে যাচ্ছে জল। স্বাভাবিক ভাবেই সমস্যা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই এই সমস্ত রাস্তার কাজ পরিদর্শন করতেই সংশ্লিষ্ট অঞ্চলে গিয়েছিলেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন সরকারি আধিকারিকরা। মেয়র দীপক মজুমদার ঠিকাদার সংস্থাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, আগামী সাতদিনের মধ্যে এই রাস্তা সংস্কার করার জন্য। এবং রাস্তাটির মানুষ চলাচলের উপযোগী করে তুলতে।
      


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *