সম্পাদকীয়
                        ____________

                          (২১-০৯-২৬)

মূল্যবৃদ্ধি শুধু বাজারের সমস্যা নয়—এটা মানুষের বেঁচে থাকার প্রশ্ন।তাই প্রশ্নটা আজ খুবই সরল— মূল্যবৃদ্ধির এই বাজারে মধ্য ও নিম্ন-মধ্যবিত্তের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার দায় কার?

                জিনিসের বাজারে দাম বাড়ে,
                কিন্তু আয় কি সেই হারে বাড়ে?

  মধ্যবিত্ত হিসাব কষে সংসার চালান, আর নিম্ন-মধ্যবিত্ত অনেক সময় হিসাবের বাইরেই পড়ে যান। বাজারের খরচ, বাড়িভাড়া, শিক্ষা, চিকিৎসা—সব মিলিয়ে মাসের শেষে প্রশ্ন একটাই, সংসারটা চলবে কীভাবে?

      সঞ্চয় কমছে, চাহিদা কাটছাঁট হচ্ছে।
   অনেকের কাছে ঋণই হয়ে উঠছে ভরসা।

মূল্যবৃদ্ধি শুধু বাজারের সমস্যা নয়—এটা মানুষের বেঁচে থাকার প্রশ্ন।তাই প্রশ্নটা আজ খুবই সরল— মূল্যবৃদ্ধির এই বাজারে মধ্য ও নিম্ন-মধ্যবিত্তের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার দায় কার?


এখন আর শুধু হিসাব কষে চুপ করে থাকার সময় নয়।মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং সাধারণ পরিবারের স্বস্তির জন্য কার্যকর পদক্ষেপ চাই।

কারণ মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত কোনও পরিসংখ্যান নয়—তাঁরাই দেশের অর্থনীতির বড় ভরসা।তাই সময় এসেছে প্রশ্ন করার, জবাব চাওয়ার এবং এমন নীতির দাবি তোলার—যেখানে বাজার চলবে, অর্থনীতি চলবে, কিন্তু সাধারণ মানুষের সংসার থমকে থাকবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *