আইএসসি পরীক্ষায় মোট পাসের হার ৯৯.১৩ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। আইসিএসই পরীক্ষায় মোট পাশের হার ৯৯.১৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ ।

ডেস্ক রিপোর্টার, ৩০ এপ্রিল।।
            ২০২৬ শিক্ষাবর্ষের আইসিএসই- র দশম শ্রেণি ও আইএসসি- র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো বৃহস্পতিবার।      সিআইএসসিই তথ্য অনুযায়ী, এবছর  মোট ৩ লক্ষ ৬২ হাজার ৩৭ জন এই দুই পরীক্ষায় অংশ নেয়।সিআইএসসিই পরীক্ষায় ২,৯৫৭টি স্কুল থেকে ২,৫৮,৭২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আইএসসি পরীক্ষায় ১,৫৫৩টি স্কুল থেকে ১,০৩,৩১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়।
দুই পরীক্ষাতেই পাশের হার ৯৯ শতাংশের বেশি। আইএসসি পরীক্ষায় মোট পাসের হার ৯৯.১৩ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। আইসিএসই পরীক্ষায় মোট পাশের হার ৯৯.১৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ। দশম ও দ্বাদশ দুটি পরীক্ষাতেই ছাত্রীদের ফল তুলনামূলকভাবে ভালো হয়েছে।
         আইএসসিতে ৩০৫ জন লার্নিং ডিফিকাল্টি থাকা পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ২২ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর মধ্যে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৯ জন। আইসিএসইতে ১,৩১৩ জন লার্নিং ডিফিকাল্টি থাকা পরীক্ষার্থীর মধ্যে ১৩২ জন এবং ৫৪ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।
         প্রসঙ্গত,  সিআইএসসিই বোর্ড জানিয়েছে, ১ মে থেকে ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করার জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। জুন-জুলাই মাসে ফের পরীক্ষা দিতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *