ডেস্ক রিপোর্টার, ৭ মে।।
      এই কি কাণ্ড! এসসিইআরটি প্রকাশিত রাজ্যের সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের প্রচ্ছদে রাহু – কেতুর ছবি।  এসসিইআরটি- র এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলছে ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার এসসিইআরটি- র অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়।ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চের লোকজনের বক্তব্য, প্রাচীন ভারতের একটি কাল্পনিক বিষয়কে  সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে। রাহু – কেতু বলতে কোনো জিনিস নেই। এর ফলে বাচ্চাদের কাছে যাচ্ছে ভুল বার্তা। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এই বইয়ের মধ্যে সূর্য – চন্দ্রকে গ্রহ হিসাবে দেখানো হয়েছে। ডেপুটেশনকারীরা বলেন, অবিলম্বে সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের প্রচ্ছদ থেকে রাহু – কেতুর ছবি সরাতে হবে। অন্যথায় তারাও বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হবে। ত্রিপুরা যুক্তিবাদী বিকাশ মঞ্চের এই দাবিকে এসসিইআরটি- র অধিকর্তা যুক্তি সঙ্গত বলেই মনে করছেন। তিনি বিষয়টির সঙ্গে সহমত। দপ্তরের শীর্ষ স্তরে বিষয়টি অবগত করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *