Oplus_16908288

স্পোর্টস ডেস্ক,৭ আগস্ট।।
       এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত  বি-ডিভিশন ফুটবল লিগের রার্নাস আপ দৌড়ে এগিয়ে গেলো নবোদয় সংঘ। নিজেদের ঝুলিতে ৭ ম্যাচে ১২ পয়েন্ট।    শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে বিবেকানন্দ ক্লাবকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে নবোদয়। এর ফলে পর পর টানা তিন ম্যাচে জয় পায় শহরের রামনগরের এই ক্লাবটি।
অন্যদিকে নবোদয় সংঘের কাছে পরাস্ত হয়ে রার্নাস হওয়ার দৌড় থেকে ছিটকে গেলো  বিবেকানন্দ ক্লাব। এদিনের ম্যাচে নবোদয় সংঘের হয়ে ম্যাচের ৪৩ ও ৬২ মিনিট দুটি গোল করে রবার্ট হালাম। এবং ১ টি করে গোল করে ম্যাচের  বিমল রিয়াং,অপজিৎ এিপুরা, রিচারা এিপুরা ও কৃঞ্চ কিশোর জমাতিয়া।  বিবেকানন্দ ক্লাবের হয়ে নবোদয়ের জালে বল জড়িয়ে দেয়  হাইয়ুং জমাতিয়া ও লালভেনজা ডারলং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *