ডেস্ক রিপোর্টার ,২২ জুলাই।।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শপথ গ্রহণ করলেন ত্রিপুরা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি এমএস রামাচন্দ্র রাও। মঙ্গল বার রাজভবনে তিনি শপথ বাক্য পাঠ করেন। রাজ ভবনের দরবার হলে প্রথা মেনে প্রধান বিচারপতি রামা চন্দ্র রাওকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, রতন লাল নাথ, বিকাশ দেববর্মা, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। প্রধান বিচারপতি এমএস রামাচন্দ্র রাও সদ্য প্রাক্তন বিচারপতি টি অমরনাথ গৌড়ের স্থলাভিসিক্ত হয়েছেন। গোটা বিষয় নিয়ে বলেছেন রাজ্যের এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী।

