তেলিয়ামুড়া ডেস্ক, ১০ সেপ্টেম্বর।।
দুপুরে এক পশলা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ফলে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুইমধু গ্রামে বজ্রাঘাতে গুরুতর আহত হল ১৫ বছর বয়সী এক কিশোর।আহত কিশোরের নাম জেগে দেববর্মা।
জানা যায়, বজ্রপাতের ফলে গুরুতর আহত হয় ছেলেটি। তার মা-বাবা কিছু বুঝে ওঠার আগেই এলাকাবাসী খবর দেন তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। সেখান থেকে দমকল কর্মীরা ছেলেটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই তার চিকিৎসা চলছে।
তার মা জানান, দুপুরে খাওয়া-দাওয়ার পর থালা-বাসনগুলি বাড়ির পুকুরে ধুতে গিয়েছিল ছেলেটি। তখনই পুকুর পাড়ে বজ্রপাত হয় এবং সেখানেই লুটিয়ে পড়ে সে।।

