ডেস্ক রিপোর্টার,১৯ মে।।
              পুনর্বাসন প্রকল্পের বকেয়া অর্থরাশি মঞ্জুরসহ তিন দফা দাবিতে এবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল আত্মসমর্পণকারী বৈরীরা। আগামী ২৯ মে-র পর থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে ‘ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি’।তাদের আন্দোলনের মূল দাবিগুলি হল পুনর্বাসন প্যাকেজের আওতায় থাকা সমস্ত বকেয়া আর্থিক অনুদান দ্রুত রিলিজ করতে হবে।
আত্মসমর্পণকারী গেরিলা ও তাদের পরিবারের স্থায়ী ও সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করা।এবং পূর্ববর্তী প্রতিশ্রুতি ও চুক্তির শর্তাবলি সম্পূর্ণভাবে কার্যকর করা ইত্যাদি।
মঙ্গলবার সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং জনজাতি কল্যাণ মন্ত্রীকে একটি চিঠির মাধ্যমে এই আন্দোলনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বলেছেন   ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটির আহ্বায়ক অমৃত রিয়াং।।এখন দেখার,এই আলটিমেটামের পর রাজ্য সরকার আন্দোলনকারীদের ক্ষোভ প্রশমনে কী পদক্ষেপ নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *