ডেস্ক রিপোর্টার, ১৩ জুলাই।।
   টানা বর্ষণে বাড়ছে রাজ্যের নদী গুলির জলস্তর। বহু জায়গা এখনো জলমগ্ন। শরণার্থী ক্যাম্পে আছে গৃহহীন মানুষেরা। এই পরিস্থিতিতে আগামী দুই- তিন দিন রাজ্যে অনেক বেশি সক্রিয় থাকবে মৌসুমী বায়ু। ফলে থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজ্যের উপর দিয়ে মৌসুমী বায়ু যাবে বাংলাদেশে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে গত ২৪ ঘণ্টার রাজ্যের পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলাতে রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে।পশ্চিম জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ১৩৮ মিলিমিটার এবং সিপাহিজলা জেলায় ১১৬ মিলিমিটার। জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ।


      আগরতলা আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ জানিয়েছেন, ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কারণ এই তিন দিন রাজ্যের উপর প্রবল সক্রিয় থাকবে মৌসুমী বায়ু। এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এবং কমবে বৃষ্টিপাত। মূলত মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাব দেখা যাবে পশ্চিম জেলা সিপাহীজলা জেলা, গোমতী ও দক্ষিণ জেলায়।
    ভারী ও অতি ভারী বৃষ্টি হলেও ঝড়ো বাতাসের কোনো সম্ভাবনা নেই । মূলত ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে থাকে মার্চ – এপ্রিল মাসে। তাই এই মুহূর্তে ঝড়ো হাওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *