ডেস্ক রিপোর্টার,৯ সেপ্টেম্বর।।
রাজ্যের পাহাড়ে গ্রাম পরিষদ নির্বাচনের জন্য পিছিয়ে গেলো এসআইআর। ভারতের নির্বাচন
০১.০১.২০-কে যোগ্যতার তারিখ হিসাবে বিবেচনা করে রাজ্যের বিধানসভা কেন্দ্র গুলিতে চলমান নির্বাচনী তালিকার নিবিড় সংশোধন ( এস আই আর)- র সময় সূচি পরিবর্তন করেছে।
সংশোধিত সময়সূচি নিম্নরূপ:
# প্রস্তুতি, প্রশিক্ষণ ও মুদ্রণ- ২৭.১০.২০২৬ থেকে ০৫.১১.২০২৬।
# বিএলওএস (BLOS) কর্তৃক বাড়ি বাড়ি পরিদর্শন-
০৬.১১.২০২৬ থেকে ০৫.১২.২০২৬
#ভোটকেন্দ্রের যৌক্তিকীকরণ / পুনর্বিন্যাস:- ০৫.১২.২০২৬-এর মধ্যে।
#খসড়া ভোটার তালিকা প্রকাশ:-১২.১২.২০২৬

# দাবি ও আপত্তি দাখিলের সময়কাল:-১২.১২.২০২৬ থেকে ১০.০১.২০২৭
# বিজ্ঞপ্তি পর্ব; দাবি ও আপত্তির নিষ্পত্তি:- ১২.১২.২০২৬ থেকে ০৯.০২.২০২৭
# চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ:-১৫.০২.২০২৭
রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

