ডেস্ক রিপোর্টার, ১৭ জুন।।
        চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হবে এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন! ইতিমধ্যে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতে এই সংক্রান্ত বিষয়ে জমা দিয়েছে হলফনামা। তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি করেছেন। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের মানুষের জন্য বড় স্বস্তি ও বিজয়ের আভাস।
         ইতিমধ্যে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন কেন্দ্র করে শাসক দল বিজেপি ও প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা মাঠে নেমে গিয়েছে। পিছিয়ে নেই প্রধান বিরোধী দল সিপিআইএম। সব মিলিয়ে ভিলেজ কমিটির নির্বাচনে কাঠি ঢাকে পড়তেই চনমনে হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *