স্পোর্টস ডেস্ক, ৪ মে।
পরাজয় দিয়েই আসর শেষ করলো প্রগতি প্লে সেন্টার। এক ঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটার নিয়ে এ বছর দল গড়েছিলো প্রগতি প্লে সেন্টার। লক্ষ্য ছিলো ওই নবাগত ক্রিকেটারদের খেলিয়ে আগামী দিনের জন্য প্রস্তুত করা। জয় না পেলেও প্লে সেন্টার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছে। আগামী বছরও ওই ক্রিকেটারদের দলে রেখে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এরই মাঝে প্রায় সারা বছরই তিনি প্রশিক্ষণ দেওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এদিন ম্যাচে নজর কেড়ে নেয় ক্রিকেট অনুরাগীর অন্তরা মুহুরী। জীবনের সেরা বোলিং করে অন্তরা তুলে নেন বিপক্ষের আটটি উইকেট। রবিবার দুপুরে শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে ক্রিকেট অনুরাগী ৩৪ রানে পরাজিত করে প্রগতি প্লে সেন্টারকে। লো স্কোরিং ম্যাচে দুদলের ক্রিকেটারাই তেমন আহামরি কিছু প্রদর্শন করতে পারেননি। দুপুরে প্রথম ব্যাট করে ক্রিকেট অনুরাগী মাত্র ৫৬ রান করে। দল সর্বোচ্চ কুড়ি রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে তানিয়া ছেত্রী ১৮ বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১৩ রান করেন। প্রগতির পক্ষে মনীষা দাস ১৪ রানে চারটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে প্রগতি প্লে সেন্টার গুটিয়ে যায় মাত্র বাইশ রানে। দল সর্বোচ্চ ১৪ রান পায় অতিরিক্ত খাতে। ক্রিকেট অনুরাগের অন্তরা মুহুরী পাঁচ রানে আটটি উইকেট দখল করেন।
#tripura #women #cricket #jm

