ডেস্ক রিপোর্টার,৮ আগস্ট।।
                 অসুস্থ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার সময়  ট্রেনে বিশ্ব বন্ধু সেনের সেরিব্রাল হেমারেজ অর্থাৎ মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয়। ঘটনা শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ। জিআরপির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগ মুহূর্তে  ট্রেনের টয়লেটে যান বিশ্ব বন্ধু সেন।তিনি টয়লেটে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই ট্রেন থেকে নামিয়ে বিশ্ব বন্ধু সেনকে নিয়ে যাওয়া হয় হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিক্যাল হাসপাতালে । সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর রাতে তাকেমুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপতালে।রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও বিশ্ব বন্ধু সেনকে দেখতে প্রথমে টিএমসিতে  ছুটে গিয়েছিলেন। সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয়ের সঙ্গে করেই বিশ্ববন্ধু সেনকে নিয়ে আসেন আইএলএস হাসপতালে। বিশ্ববন্ধু সেনের অসুস্থতার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন।
    প্রসঙ্গত, এদিন দুপুরে বিধানসভায় যাওয়ার পথে রাধানগর রাজপথে  ভূ -পতিত হওয়া কিছু গাছকে তিনি পরিচর্চা করেন। গাছ গুলিকে তুলে, গাছের গোঁড়ায় মাটি দেন তিনি। এরপর চলে যান বিধান সভায়।সেখান থেকেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে উঠেন। তখন শারীরিক অসুস্থতা বোধ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *