ডেস্ক রিপোর্টার, ৮ আগস্ট।।
         তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তোল্লা বাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ তুলেন  যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতা বিক্রেতারা। অভিযোগ  নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভার লোডের নামে জরিমানা আদায় করার চেষ্টা করেন।
   একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন, আইনগত ভাবে জরিমানা না দিলেও তাকে ১০০, ২০০ কিংবা ৩০০ টাকা করে প্রণামী দিতে হবে। কনস্টেবলের এই ফরমান শোনার পর যান চালক ও সবজি ব্যবসায়ীরা ক্ষোভে ফেটে পড়েন। রাজপথেই তারা প্রতিবাদে সরব হন।
      খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া এসডিপিও পান্নালাল সেন ও থানার ওসি জয়ন্ত দে। পুলিশের পদস্থ আধিকারিকদের সামনেও খুব উগলে দেন যানচালক ও সবজি বিক্রেতারা। শেষ পর্যন্ত এসডিপিওর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর অনুযায়ী,অভিযুক্ত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর খুব শীঘ্রই বিভাগীয় তদন্ত শুরু করবে বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *