ডেস্ক রিপোর্টার, ৮ আগস্ট।।
পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। সভা হয় পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে।এই সভায় পৌরহিত্য করেন মন্ত্রী রতন লাল নাথ।তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারাণী সরকার ও স্বপ্না দেববর্মা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমার ও জিলা পরিষদের সদস্যরা। পঞ্চায়েত সমিতিগুলির চেয়ারম্যান, বিভিন্ন ব্লকের বিডিও। অনুষ্ঠিত বৈঠকে জিলা পরিষদের নানান ইস্যু নিয়ে আলোচনা করা হয়। জিলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে মন্ত্রী রতন লাল নাথ নানান পরামর্শ দিয়েছেন।

