ডেস্ক রিপোর্টার,৮ আগস্ট।।
            অভিনব উদ্যোগ। দিদির জন্ম দিনে ভাইয়েরা আয়োজন করলো স্বেচ্ছায় রক্তদান শিবির। নিঃসন্দেহে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল অংশের মানুষ। ঘটনা ৬- আগরতলা বিধানসভা কেন্দ্রে।  এই বিধানসভা কেন্দ্রের বিজেপি নেত্রী পাপিয়া দত্তের জন্মদিন ছিল শুক্রবার। এদিন জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করেছে আগরতলা কেন্দ্রের যুব মোর্চার সদস্যরা। এই রক্তদান শিবিরে প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেছেন। তবে নেতা – নেত্রীদের জন্ম দিনে রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগ সমাজে বয়ে আনবে এক নতুন বার্তা।  আগরতলা কেন্দ্রের বিজেপির যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ জানিয়েছেন, পাপিয়া দত্ত এই কেন্দ্রের একজন অভিভাবক।তাঁর জন্মদিন উপলক্ষ্যেই এই রক্তদান শিবির।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *