ডেস্ক রিপোর্টার ,১১ আগস্ট ।।
সামনেই স্বাধীনতা দিবস। তার আগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে নিজের নির্বাচনী ক্ষেত্র টাউন বড়দোয়ালিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি ঘরে ঘরে বিলি করেছেন জাতীয় পতাকা। আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট এলাকায় বাড়ি বাড়ি তিরঙ্গা প্রদান করেন তিনি। মুখ্যমন্ত্রীর তিরঙ্গা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কর্মসূচি চলাকালেই উপস্থিত সাংবাদিকদের কাছে হর ঘর তেরঙ্গার গুরুত্ব খোলে বলেন।
স্বাধীনতা দিবসের আগে মুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী ক্ষেত্রের অন্যান্য অঞ্চলেও যাবেন। এবং ঘরে ঘরে বিলি করবেন জাতীয় পতাকা।

