ডেস্ক রিপোর্টার, ১৮ মে।
রাজধানীর বুকে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। অসাবধানতাবশত জলে ডুবে মৃত্যু হলো এক আড়াই বছরের শিশু কন্যার। ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলার ভাটি অভয়নগর সংলগ্ন এলাকায়। সোমবার সকালে পরিবারের অজান্তেই সপ্তদীপা শাহু নামে শিশুটি বাড়ির পাশে জলাশয়ের কাছাকাছি চলে যায় এবং দুর্ঘটনাবশত জলে পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।আড়াই বছরের এক একরত্তির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে কান্নার রোল। এলাকায় শোকস্তব্ধ পরিবেশ বিরাজ করছে।

