ডেস্ক রিপোর্টার, ১৮ জুন।।
          আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে বসলো সিপিএম  রাজ্য কমিটি।মেলারমাঠস্থিত দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দু’দিনের বৈঠকে উপস্থিত রয়েছেন নবনির্বাচিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্য।এছাড়া রয়েছেন মানিক সরকার ও জিতেন্দ্র চৌধুরীসহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব।এদিন সিপিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন এই বৈঠকে মূলতঃ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ও জাতীয় রাজনীতির পর্যালোচনা।এডিসি নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবির কারণ খতিয়ে দেখে আত্মসমীক্ষা।পাহাড়ের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে ঘুরে দাঁড়ানোর রণকৌশল ও ব্লু-প্রিন্ট তৈরি।সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ ব্লককে আরও শক্তিশালী করার কৌশল ইত্যাদি আলোচনার মূল বিষয়বস্তু।
        রাজনৈতিক মহলের মতে, এম এ বেবি সাধারণ সম্পাদক হওয়ার পর এই বৈঠক  বাম শিবিরের আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরিতে অত্যন্ত দিকনির্ধারক হতে চলেছে।শুক্রবার বৈঠক শেষে আসতে পারে নতুন রাজনৈতিক কর্মসূচি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *