ডেস্ক রিপোর্টার, ২০ জুন।।
        দুদিনের সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক শেষ হয় শুক্রবার। বৈঠক সমাপ্তির পর সাংবাদিক সম্মেলনে মিলিত হয় সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবি, পলিটব্যুরো সদস্য মোঃ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য এবং জিতেন্দ্র চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃত্ব মানিক দে। সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান রাজ্য কমিটির বৈঠকে সাংগঠনিক রাজনৈতিক ও অর্থনৈতিক রিপোর্ট পেশ ও আলোচনা করা হয়।এবং তাতে বিভিন্ন জেলা ও মহকুমা কমিটি থেকে রিপোর্ট উত্থাপন করে।
     সাংবাদিক সম্মেলনে সিপিএম সাধারণ সম্পাদক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান লেফট ফ্রন্ট ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। তাছাড়া দেশে আরএসএস এবং বিজেপিকে ঠেকানোর জন্য বিভিন্ন রাজনৈতিক কৌশল ইতিমধ্যে গ্রহণ করেছে।
     সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে অযথা মাথা ঘামানোর সময় বামপন্থীদের নেই। তৃণমূল কিভাবে কাম ব্যাক করবে এটা তাদের নিজস্ব বিষয়।
      সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন দুদিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠকে রাজ্যে অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের বিষয়টি উঠে এসেছে। সাধারণ মানুষের হাতে কাজ ও খাদ্য নেই। আর অন্যদিকে ডাবল ইঞ্জিনের সরকার মডেল ত্রিপুরার ফাঁকা বুলি নিয়ে মাঠঘাট গরম করার চেষ্টা করছে।
         মোটের উপর আসন্ন ভিলেজ ভিলেজ কমিটি নির্বাচন পৌর নির্বাচন এবং সর্বশেষ ২০২৮ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে সিপিএমের দুই দিনের রাজ্য কমিটির বৈঠকে একাধিক রণকৌশল হাতে নিয়েছে।তাছাড়া  রাজ্যের সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে বামপন্থীরা আন্দোলন আরও তীব্র করবে বলে দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *