এই ম্যাচেও নতুন রেকর্ড গড়েন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওলেন মেসি।বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি। এবং বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে গড়লেন এই নতুন কীর্তি।
স্পোর্টস ডেস্ক,২৮ জুন।।
প্রত্যাশিত ভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২ – এ পৌঁছে গেল শেষ বারের চ্যাম্পিয়ন লিওলেন মেসির আর্জেন্টিনা। রবিবাসরীয় সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-১গোলে পরাজিত করে তুলনায় দুর্বল জর্ডনকে। এই ম্যাচেও নতুন রেকর্ড গড়েন বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওলেন মেসি।বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি। এবং বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে গড়লেন এই নতুন কীর্তি।
ম্যাচের প্রথমার্ধের ১৯ মিনিটে প্রথম গোল আর্জেন্টিনার। গোলটি করেন সেলসো।৩১ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করেন মার্তিনেজ়। দ্বিতীয়ার্ধে অর্থাৎ ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান কমায় এশিয়ার দেশ জর্ডন। দলের হয়ে একমাত্র গোলটি করেন আল তামারি। তখন ম্যাচের ফলাফল ছিলো ২-১।
জর্ডন দুর্বল প্রতিপক্ষ হওয়াতে আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি তাঁর ব্রহ্মাস্ত্র মেসিকে প্রথমার্ধে মাঠে নামান নি। কিন্তু দ্বিতীয়ার্ধে জর্ডন গোল করার সঙ্গে সঙ্গেই মেসিকে মাঠে নামিয়ে দেন স্কালোনি।ম্যাচের ৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করে জর্ডন। আর্জেন্টিনার অধিনায়ক নিজেই ফ্রি নিতে যান। তিনি কোনো ভুল করেননি। মেসি তাঁর নিখুঁত শর্টে গোলরক্ষককে নড়তে না দিয়ে বল জড়িয়ে দেন জর্ডনের জালে। ম্যাচের ফলাফল ৩-১ করে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন অধিনায়ক মেসি।

