স্পোর্টস ডেস্ক,৭ জুলাই।।
     শুরুতেই পিছিয়ে পড়লো রাজ্যের দাবাড়ুরা। ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ৯ জাতীয় দাবা প্রতিযোগিতায়। এই রাজ্যের সরলা বিরলা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সোমবার থেকে শুরু হয়েছে আসর। মঙ্গলবার আসরের দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের খেলা হয়। তিন রাউন্ড শেষে বালক বিভাগে দীপ্তনীল দেবের পয়েন্ট দেড়। বালক বিভাগে বাকি দুই দাবাড়ু দেবরাজ ভট্টাচার্য- র পয়েন্ট এক এবং শ্রীহান কুমার বণিক এক ম্যাচেও জয় পায় নি। বালিকা বিভাগে এস দিলসাদ এর পয়েন্ট দেড়। অবন্তিকা চক্রবর্তী, তৃষিকা কামারাপু এবং কুন্দনা মন্ধা – র পয়েন্ট এক। আজ চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হবে। এখবর জানান ত্রিপুরা দলের ম্যানেজার প্রিয়ব্রত ভট্টাচার্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *