স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই।।
ফুটবল জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। টুর্নামেন্ট প্রায় শেষ পর্যায়ে। হয়ে গিয়েছে কোয়াটার ফাইনালের রাউন্ড আপ। কে হবে চ্যাম্পিয়ন? এই মিলিয়ন ডলারের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বে। বিশ্ব ফুটবলে চ্যাম্পিয়ন হলে চ্যাম্পিয়ন দল কত টাকা আর্থিক পুরস্কার পেয়ে থাকে?
ফিফা জানিয়েছে, ২০২৬- র বিশ্বকাপ জয়ী দল প্রাইজমানি হিসেবে পুরস্কার পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫১ কোটি টাকা। তবে এই পুরস্কারমূল্য ক্লাব বিশ্বকাপের থেকে কম।
দেশের থেকে কি ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা? তা নিয়ে উঠছে প্রশ্ন।
তথ্য অনুযায়ী, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়ী দল পেয়েছিল ৩৭৯ কোটি এবং ৩৪৩ কোটি টাকা। প্রত্যেক বার টাকার পরিমাণ বাড়লেও ২০২৬ সালের বিশ্বকাপে বিজয়ী দলের পুরস্কারমূল্য বেড়েছে প্রায় ৮২ কোটি টাকা। চলতি বিশ্বকাপের জন্য ৬৫৫ মিলিয়ন ডলার পুরস্কারমূল্য ঘোষণা করেছে ফিফা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫৬৩ কোটি টাকা।
এবারের বিশ্বকাপের রানার্সরা পাবে ২৯৭ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দেশ পাবে ২৬১ কোটি টাকা। চতুর্থ স্থানে শেষ করা দলের পকেটে ঢুকবে ২৪৩ কোটি টাকা। ৩৩ থেকে ৪৮তম স্থানে শেষ করার দলে ভাঁড়ারে ঢুকবে ৮১ কোটি টাকা। এর পাশাপাশি ১৩ কোটি টাকা করে পাবে। অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেওয়ায় যে কোনও দেশ পাবে ৯৪ কোটি টাকা।
প্রসঙ্গত , ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের পুরস্কারমূল্য প্রকাশ করে আসছে ফিফা। সেই বছর ইটালি বিশ্বকাপ জিতে ২২ লক্ষ ডলার আর্থিক পুরস্কার পেয়েছিল।

