স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই।।
ভারতের অ্যাথলেটিক্সে আরও এক ঐতিহাসিক অধ্যায়। ডায়মন্ড লিগে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন ভারতের হাই জাম্পার সর্বেশ কুমার প্রথম ভারতীয় হিসেবে নিজের অভিষেক ডায়মন্ড লিগেই শীর্ষ তিনে জায়গা করে নিলেন তিনি।
বিশ্ব অ্যাথলেটিক্সের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ—ডায়মন্ড লিগ। আর সেই মঞ্চেই স্বপ্নের অভিষেক সর্বেশ কুশারের।মোনাকো ডায়মন্ড লিগে পুরুষদের হাই জাম্পে ২.২৬ মিটার লাফিয়ে তৃতীয় স্থান অর্জন করেন ভারতের এই তারকা অ্যাথলিট। বিশ্বের সেরা হাই জাম্পারদের সঙ্গে লড়াই করে এই সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস লিখেছে।এই কৃতিত্বের মাধ্যমে ডায়মন্ড লিগে অভিষেক প্রতিযোগিতাতেই শীর্ষ তিনে উঠে আসা প্রথম ভারতীয় অ্যাথলিট হলেন সর্বেশ কুশারে। একই সঙ্গে তিনি ডায়মন্ড লিগের ইতিহাসে পদকজয়ী ভারতীয়দের অভিজাত তালিকায়ও নিজের নাম তুলে নিলেন।সম্প্রতি জাতীয় রেকর্ড গড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন সর্বেশ। সেই আত্মবিশ্বাসই এবার দেখা গেল বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতার মঞ্চে। এই পারফরম্যান্স আগামী বিশ্ব আসরগুলিতে ভারতের পদকের আশা আরও উজ্জ্বল করল।ডায়মন্ড লিগে সর্বেশ কুশারের এই ঐতিহাসিক সাফল্য ভারতীয় অ্যাথলেটিক্সের জন্য নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।
Oplus_16908288